Tomelet

লাইব্রেরিতে কোনো বই কীভাবে খুঁজব?

খুঁজুন খুলে শিরোনাম, লেখক, সিরিজ বা ট্যাগ লিখুন; লিখতে লিখতেই মিলে যাওয়া বই দেখা যায়। লাইব্রেরিতে সাজান ও ফিল্টার দিয়ে বইগুলো আপনার পছন্দের ক্রমে ও বাছাইয়ে সাজান।

হালনাগাদ:

লাইব্রেরিতে খুঁজুন

  1. খুঁজুন খুলুন। ফোনে এটি নিচের বারে থাকে; চওড়া স্ক্রিনে পাশের রেলে।
  2. শিরোনাম, লেখক, সিরিজ বা ট্যাগ লিখুন।
  3. ফলাফলে কোনো বইয়ে ট্যাপ করলে সেটি খুলবে।

লেখা শুরুর আগেই একই স্ক্রিনে আপনার সাম্প্রতিক অনুসন্ধান ও ট্যাগ অপেক্ষা করে। কোনো ট্যাগে ট্যাপ করলে সেই ট্যাগের সব বই দেখা যায়।

ফল ছোট করে আনুন

শুধু নির্দিষ্ট ঘরে খুঁজতে শব্দের আগে ঘরের নাম জুড়ে দিন, আর যত খুশি একসঙ্গে ব্যবহার করুন:

  • author:carroll ওই লেখকের বই খুঁজে দেয়।
  • tag:classics ওই ট্যাগওয়ালা বই খুঁজে দেয়।
  • rating:>=4 আপনি চার তারা বা তার বেশি দিয়েছেন এমন বই খুঁজে দেয়।
  • series:, lang:, format: ও progress: একইভাবে কাজ করে।

সাজান ও ফিল্টার করুন

হোম-এ লাইব্রেরির উপরে সাজান দিয়ে বইগুলো সাম্প্রতিক কার্যকলাপ, শিরোনাম, লেখক, যোগ করার তারিখ, অগ্রগতি বা সিরিজ অনুযায়ী সাজান। ফিল্টার দেখায় সব বই, অথবা শুধু পড়া চলছে, এখনও শুরু হয়নি, পড়া শেষ বা অডিওবুক। প্রদর্শন দিয়ে প্রচ্ছদের গ্রিড আর তালিকার মধ্যে বদল করুন। সরু স্ক্রিনে এগুলোর যেটি জায়গায় আঁটে না, সেটি থাকে আরও মেনুতে।

আরও সাহায্য দরকার?

[email protected]-এ আমাদের লিখুন। আমরা প্রতিটি বার্তার উত্তর দিই, সাধারণত এক কর্মদিবসের মধ্যে। আপনার অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য নিয়ে যেকোনো বিষয়ে [email protected]-এ লিখুন। নিরাপত্তা-সংক্রান্ত কোনো সমস্যা জানাতে আমাদের নিরাপত্তা পৃষ্ঠা দেখুন।

Tomelet নিন