Tomelet

রিকভারি কী কাকে বলে, আর কীভাবে এটি নিরাপদে রাখব?

সাইন-ইন করা কোনো ডিভাইস হাতের কাছে না থাকলে রিকভারি কী নতুন ডিভাইসে আপনার এনক্রিপ্টেড লাইব্রেরি আনলক করে। ভল্ট তৈরির সময় Tomelet এটি একবারই দেখায় এবং কখনও সংরক্ষণ করে না, তাই সঙ্গে সঙ্গে কোনো নিরাপদ জায়গায় রেখে দিন।

হালনাগাদ:

ভল্ট তৈরির সময়ই সেভ করুন

  1. Tomelet Sync-এর জন্য সাইন ইন করার পরে অ্যাকাউন্ট স্ক্রিনে আমার ভল্ট তৈরি করুন বেছে নিন।
  2. আপনার রিকভারি কী দেখা যাবে: TR- দিয়ে শুরু হওয়া একটি কোড, তারপর অক্ষর ও সংখ্যার কয়েকটি গ্রুপ।
  3. এটি লিখে রাখুন, অথবা পাসওয়ার্ড ম্যানেজারে রাখতে কপি করুন বা শেয়ার করুন বেছে নিন। কপি করা কী ৯০ সেকেন্ড পরে ক্লিপবোর্ড থেকে মুছে যায়।
  4. হয়ে গেছে বেছে নিন, তারপর কী-এর শেষ গ্রুপটি (অথবা পুরো কী) লিখে আমি সেভ করে রেখেছি বেছে নিন।

নিশ্চিত করার আগেই স্ক্রিনটি বন্ধ করে থাকলে, অ্যাপ বন্ধ না করা পর্যন্ত অ্যাকাউন্ট স্ক্রিনে রিকভারি কী এখনও সংরক্ষণ করা হয়নি ও আমার রিকভারি কী দেখান দেখা যায়।

নতুন ডিভাইসে ব্যবহার করুন

  1. নতুন ডিভাইসে সাইন ইন করুন।
  2. অ্যাকাউন্ট স্ক্রিনে রিকভারি কী ব্যবহার করুন বেছে নিন।
  3. আপনার রিকভারি কী লিখুন। ড্যাশ, স্পেস বা বড় হাতের অক্ষরে কিছু যায় আসে না।

রিকভারি কী শুধু ওই ডিভাইসেই আপনার ভল্ট আনলক করে।

নিরাপদে রাখুন

এটি পাসওয়ার্ড ম্যানেজারে, অথবা কাগজে লিখে ডিভাইস থেকে দূরে কোনো সুরক্ষিত জায়গায় রাখুন। আপনার রিকভারি কী ও সাইন-ইন যার কাছে থাকবে, সে-ই আপনার সিঙ্ক করা লাইব্রেরি পড়তে পারবে। সাইন-ইন করা সব ডিভাইস ও রিকভারি কী হারালে Tomelet-সহ কেউই আপনার সিঙ্ক করা লাইব্রেরি ফেরাতে পারে না।

আরও সাহায্য দরকার?

[email protected]-এ আমাদের লিখুন। আমরা প্রতিটি বার্তার উত্তর দিই, সাধারণত এক কর্মদিবসের মধ্যে। আপনার অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য নিয়ে যেকোনো বিষয়ে [email protected]-এ লিখুন। নিরাপত্তা-সংক্রান্ত কোনো সমস্যা জানাতে আমাদের নিরাপত্তা পৃষ্ঠা দেখুন।

Tomelet নিন